ULM প্রশ্নোত্তরীঃ দর্শনের মডেল

 

দর্শনের মডেল

৩১. আপনার মত অনুযায়ী জীবনের উদ্দেশ্য কী?

জীবনের উদ্দেশ্য হল সুখী হওয়া অর্থাৎ সুখ লাভ করাই জীবনের উদ্দেশ্য।


৩২. আপনার মত অনুযায়ী মনুষ্য কী?

মানুষ এমন একটি প্রাণী এবং এমন একটি অস্তিত্ব যে বিভিন্ন উপায়ে সুখী হতে চায় নানারকম জ্ঞান অর্জন করা, উপার্জন করা, ভোগ করা, আনন্দ উপভোগ করা, ইচ্ছে পূরণ করা ইত্যাদির দ্বারা সে সুখী হয়ে চায় এমনকি তার জীবনযাপনের মধ্যেও বৈচিত্র্য লক্ষ্য করা যায় সুতরাং মানুষ এমন একটি সত্ত্বা যে জ্ঞান, কর্ম, ভোগ এবং বিশ্রামের ইচ্ছে পূরণের দ্বারা নিরন্তর সুখী হবার প্রয়াস করতে থাকে


৩৩. আপনার মত অনুযায়ী সুখ এবং দুঃখ কী? সুখ কত প্রকারের হয়ে থাকে?

সুখের অর্থ হচ্ছে আপনি কিছু আকাঙ্ক্ষা করেছেন এবং সেই আকাঙ্ক্ষা আপনার পূর্ণ হল আপনার ইচ্ছে যদি উৎপন্ন হতে থাকে এবং তা পূরণ হতে থাকে তবে এই ব্যাপারটিকে সুখ বলা হবে আর যদি ইচ্ছে উৎপন্ন হতে থাকে কিন্তু পূরণ হতে না পারে তবে এই ব্যাপারটিকে দুঃখ বলা হবেএই হচ্ছে সুখ এবং দুঃখ। বিভিন্ন রকমের সুখ রয়েছে, যেমন জ্ঞানের সুখ, কর্মের সুখ, ভোগের সুখ এবং বিশ্রামের সুখ এইভাবে বিভিন্ন বিষয়ে লিপ্ত হওয়াই আমাদের সুখ প্রদান করেএকইভাবে অনেক প্রকার দুঃখও রয়েছে। সুখকে বিভিন্নভাবে শ্রেণীবিভক্ত করা যেতে পারে যেমন ব্যক্তিগত সুখ, পারিবারিক সুখ, সামাজিক সুখ এবং সমষ্টিগত সুখ। আবার ব্যক্তিগত সুখকেও বিভাজন করা যেতে পারে যেমন শারীরিক সুখ, মানসিক সুখ, ভাবনাত্মক সুখ এবং চেতনাত্মক সুখ। ব্যক্তিগত সুখের ভিত্তি সত্যপারিবারিক সুখের ভিত্তি প্রেম। সামাজিক সুখের ভিত্তি ন্যায়সমষ্টিগত সুখের ভিত্তি পুণ্যএই চারটি সুখও আবার একে অপরের দ্বারা প্রভাবিত হয়। যদি সমাজব্যবস্থা সঠিক হয় তবে পারিবারিক সুখ ও ব্যক্তিগত সুখে ব্যাপক প্রভাব পড়ে। সেজন্য আমাদের শুধুমাত্র সম্পূর্ণ সমাধান ব্যবস্থা নিয়েই কাজ করা উচিত।


৩৪. মানুষ কেন হীনতা এবং শ্রেষ্ঠতার ভাবনায় লিপ্ত হয়, বিষয়ে আপনার কী মনে হয়? একজন অপরজনের কাছ থেকে মান্যতাই বা কেন আশা করে থাকে?

পরিস্থিতি অনুযায়ী এমন হয়ে যায় কেননা বর্তমান পরিস্থিতি এমন অবস্থায় পৌঁছে গিয়েছে যে মহান বলে প্রতিপন্ন হলে সমস্ত সুখসুবিধা আপনার পক্ষে বইতে শুরু করে অসচেতনভাবে আমরা ছোটবেলা থেকেই এই বিষয়টিকে বুঝতে পারি। আপনি যখন একটি পরিবেশে বাস করেন, পড়াশোনা করেন, বড় হতে থাকেন তখন ভেতর থেকে উপলব্ধি করতে পারেন যে বিখ্যাত ব্যক্তিদের সব আছে, সমস্ত সুখসুবিধা আছে, তাই সব মানুষ উচ্চতর হতে চায় অন্য ভাবে বললে শ্রেষ্ঠতর হতে চায়। যারা হতে পারে না তারা নিজেকে নিকৃষ্ট অনুভব করে এমনকি তারা বুঝতে পারে যে তাদের কাছে সমস্ত সুখের উপস্থিতি নেই তারা হীনমন্য বোধ করে। সুতরাং এই অবস্থার জন্ম হচ্ছে উৎকৃষ্টতা অথবা হীনমন্যতা থেকে সামগ্রিকভাবে বললে এই মন্দ অবস্থার জন্য দায়ী হচ্ছে ব্যবস্থা যা এমন পরিস্থিতির সৃষ্টি করেছে যেখানে অল্পসংখ্যক মানুষ শ্রেষ্ঠত্বে পৌঁছাতে পারে এবং নিজেকে মহান অনুভব করতে পারেন অপরদিকে বেশিরভাগ মানুষ হীনমন্যতা অনুভব করে উভয় দিকেই জটিলতা এবং অসুবিধা রয়েছে শ্রেষ্ঠত্বে অন্য সমস্যা রয়েছে, আবার কিছু সুবিধাও আছে। হীনমন্যতায় রয়েছে শুধুই সমস্যাএখানে লাভের কোনো ব্যপারই নেই। তাই সকলে শ্রেষ্ঠ হতে চায়, কেউ নিকৃষ্ট হতে চায় না কারণ শ্রেষ্ঠত্বে অন্তত কিছু লাভ তো আছেই

***

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

রাষ্ট্র ব্যবস্থায় যে অধিকারগুলো জন্মগতভাবে থাকা জরুরী

কিউবার ভয়াবহ অর্থনৈতিক সংকটের কারণ কী?

ব্যবস্থাগত অসম্পূর্ণতা নাকি নেতৃত্বের ব্যর্থতা?