অসম্পূর্ণতা থেকে সম্পূর্ণতার অভিমুখে যাত্রা
সকলেই নিজ জীবন ভরপুর বাঁচতে চায়, উপভোগ করতে চায়। কেমনভাবে বাঁচতে চায়, কীভাবে উপভোগ করতে চায়, কী শিখতে চায়, কোন কর্ম সম্পাদন করতে চায়, কীভাবে জীবনযাপন করতে চায় তা ব্যক্তি নিজে জানে। অপর ব্যক্তি কিংবা সংস্থা এই দায়িত্ব পালন করতে পারবে না। নাগরিকের অভিভাবক রাষ্ট্র। রাষ্ট্রের "ব্যবস্থা" এমন থাকা উচিত যেখানে সকল নাগরিক প্রয়োজনীয় সমস্ত চাহিদা উপস্থাপন করতে পারবে এবং মতামত আদান-প্রদান করতে পারবে। রাষ্ট্রের কর্তব্য কর্মক্ষম নাগরিককে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার কাজে ব্যবহার করা। নাগরিককে জীবনযাপনের সর্বোচ্চ সাহায্য-স্বাধীনতা-সুরক্ষা প্রদান করা। নাগরিকের সকল দায়িত্ব রাষ্ট্র পালন করলে এবং প্রক্রিয়া চলমান থাকলে ব্যবস্থাকে সম্পূর্ণ বলা যাবে। রাষ্ট্র এই মৌলিক দায়িত্ব পালনে ব্যর্থ বলেই নাগরিক নেতিবাচক পথ অবলম্বনে বাধ্য হচ্ছে।
সমাধান কী? ব্যবস্থার অসম্পূর্ণতা থেকে সম্পূর্ণতার অভিমুখে সম্মিলিত উদ্যোগই হবে প্রকৃত পদক্ষেপ।
***
কমেন্ট বক্সে মতামত জানাতে ভুলবেন না।
আলোচনার জন্য যোগাযোগ- 9830925502
#ULM #ULM_Bangla #ULMWestBengal #system #SystemChange #madhabranjansarkar
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন