আমাদের ইচ্ছেগুলি কি অনন্ত?
বিভিন্ন মানুষের সাথে আলোচনা করে আমি বুঝেছি মোটামুটি সকলেই মনে করেন "মানুষের ইচ্ছেগুলি হচ্ছে অনন্ত এবং প্রাকৃতিক সম্পদ হচ্ছে সীমিত"। বহুকাল পূর্ব হতেই এই মতবাদ চলে আসছে। তাহলে আসুন প্রথমে এই দুটি বিষয়ে অনুসন্ধান করি, একথা সত্য কিনা অথবা এটি কোনো বিশেষ পরিস্থিতির উপর নেওয়া সিদ্ধান্ত কিনা। অবশ্যই এই বিষয়ে বিচার-বিবেচনা করার প্রয়োজন রয়েছে। আমি এই দুটি সিদ্ধান্ত নিয়ে অনুসন্ধান করে যা পেয়েছি তা হচ্ছে সিদ্ধান্তটি গ্রহণ করা হয়েছে কোনো বিশেষ পরিস্থিতির উপর ভিত্তি করে। কিন্তু প্রকৃত সত্য উঠে এসেছে ঠিক তার বিপরীত মেরু থেকে। অর্থাৎ মানুষের ইচ্ছে অনন্ত নয় এবং অধিকাংশ প্রাকৃতিক সম্পদও সীমিত নয়। আমি যে সমস্যাগুলি খুঁজে পেয়েছি তা উৎপন্ন হচ্ছে কেবলমাত্র সঠিক ব্যবস্থা না থাকার কারণে। যদি সঠিক ব্যবস্থা না থাকে তবে অসীম সম্পদও স্বল্প মনে হবে এবং সামান্য ইচ্ছেও অনন্ত বলে অনুভব হবে। আর যদি ব্যবস্থা সঠিক হয় তবে সীমিত সম্পদও পর্যাপ্ত হয়ে যাবে এবং অনন্ত ইচ্ছেও সামান্য মনে হবে। ব্যবস্থা সঠিক হলে আমাদের কাছে যতটুকু প্রাকৃতিক সম্পদ এবং মানব সম্পদ রয়েছে সেসবের উপযুক্ত ব্যবহার হতে পারবে। মন্দ ব্যবস্থায় সর্বদা সবকিছুর অভাবই দেখা দেয় এবং সঠিক ব্যবস্থায় সবকিছু পর্যাপ্ত হয়ে যায়। এবার চলুন দেখি এই সিদ্ধান্তে আমি কীভাবে উপনীত হয়েছি তার উপর চিন্তন-মনন করি।
প্রথমে অনন্ত ইচ্ছেগুলি নিয়ে আলোচনা করি। সর্বপ্রথম যখন আমি নিজের প্রতি দৃষ্টি নিক্ষেপ করে এটি জানার চেষ্টা করেছি যে আমার নিজের ইচ্ছেগুলি কি অনন্ত? যে উত্তর পেয়েছি তাতে সর্বমোট ১০০টির আশেপাশে ইচ্ছে আমি মনে করতে পেরেছি এবং লিখতে পেরেছি। এই ইচ্ছেগুলি আমি বেশ কিছুদিন ধরে স্মরণ করে করে লিপিবদ্ধ করতে পেরেছি। মোটামুটি ২৫টি ইচ্ছে আমি খুব দ্রুত লিখে ফেলেছিলাম কিন্তু এর অধিক মনে করতে পারছিলাম না। ইচ্ছের সংখ্যা ৪০টির উপরে পৌঁছাতে অনেক সময় লেগেছিল। তারপর বেশ কিছুদিনের চেষ্টায় আমি ১০০টির কাছাকাছি ইচ্ছে লিখতে পেরেছিলাম। পরে আমি ভাবলাম— হয়তো আমার ইচ্ছে কমে গিয়েছে। কেননা ততদিনে আমি প্রচুর মাত্রায় ধ্যান, সাধনা ইত্যাদি করেছিলাম। তাই আমি বিভিন্নপ্রকার মানুষদেরকে তাদের ইচ্ছের তালিকা তৈরি করতে বলেছিলাম। পরে এই দেখে আশ্চর্য হয়েছি যে তারা ১০০টির কাছাকাছিও পৌঁছাতে পারেনি। তাদের মধ্যে অধিকাংশ তো কেবলমাত্র ৪০টি অবধিই পৌঁছাতে পেরেছিল। আরেকটি কথা আপনাদের বলে রাখি যে, তারা সকলে এটিই বিশ্বাস করত যে মানুষের ইচ্ছে হচ্ছে অনন্ত। এরপর কিছুকাল পর যখন আমি তাদের সাথে পুনরায় দেখা করি তখন সকলের বক্তব্য এই ছিল যে— ওই অভিজ্ঞতা তাদের সকলকে অবাক করে দিয়েছে এই ভেবে যে আমাদের ইচ্ছেগুলি তো মূলত অনেক সীমিত। আর এটি সত্যিই এক অদ্ভুত অবস্থা যে আমরা সেইসব সামান্য ইচ্ছেও পূরণ করতে পারিনা। এর কারণ সম্পর্কে আপনার ধারণা সঠিক, এটি পুরোপুরি ব্যবস্থা সম্পর্কিত সমস্যা। বাস্তবে আমরা সকলে নিজেদের অভিজ্ঞতার দ্বারা প্রভাবিত হই। যে বিষয় নিয়ে আমাদের অভিজ্ঞতা যতটা গভীর হয় তার দ্বারা আমরা ততটাই অধিক প্রভাবিত হই। আর আমাদের অধিকাংশ সিদ্ধান্ত নিজেদের অভিজ্ঞতা থেকেই নির্বাচন করে থাকি। কোনো সিদ্ধান্তে পৌঁছানোর সময় নিজের মন ও বুদ্ধিকেও সামিল করা উচিত এবং যে কোনো সিদ্ধান্তে পৌঁছানোর পূর্বে অন্যের সাথেও যথেষ্ট চিন্তন-মনন করে নেওয়া উচিত। এই চিন্তন-মনন প্রক্রিয়ার সাথে আমাদের নিজেদের অভিজ্ঞতা এবং যা কিছু আমরা পর্যবেক্ষণ করেছি সেইসব বিষয়কে সামিল করা উচিত। অভিজ্ঞতা যেহেতু নিজের ব্যক্তিগত ব্যপার তাই তার ভিত্তিতে নেওয়া সিদ্ধান্ত ভুলও তো হতে পারে। উদাহরণ হিসেবে আমরা সকলে নিজেদের অভিজ্ঞতায় দেখেছি যে সূর্য পূর্বদিকে উদিত হয় এবং পশ্চিম দিকে অস্ত যায়। অর্থাৎ মনে হয় যে আমাদের পৃথিবী হচ্ছে স্থির এবং সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরে চলেছে। কিন্তু আপনারা সকলে জানেন যে সত্য হচ্ছে ঠিক তার বিপরীত। তা হচ্ছে সূর্য স্থির এবং পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে চলেছে। একইভাবে আমরা নিজেদের জীবনেও অভিজ্ঞতার ভিত্তিতে অনেক সিদ্ধান্ত নিয়ে থাকি যা পরে ভুল হিসেবে পরিগণিত হয়। এই কারণে কেবলমাত্র অভিজ্ঞতার ভিত্তিতে নেওয়া সিদ্ধান্ত যে সর্বদা সঠিক হবে এমন কোনো নিশ্চয়তা নেই। সেইজন্য চিন্তন-মননের সাথে অধিকতর তথ্য, খবরাখবর, অভিজ্ঞতা ইত্যাদির সাহায্য নেওয়া উচিত। এতে যেটি হবে আপনার নেওয়া সিদ্ধান্ত সঠিক হবার সম্ভাবনা অনেকগুণ বেড়ে যাবে। আর আপনার জীবনও সর্বাধিক সুখী হতে পারবে।
উদাহরণস্বরূপ আমরা ইচ্ছেগুলির একটি তালিকা উপস্থাপন করে মিলিয়ে নিতে পারি।
- ১. সমস্তপ্রকার সুবিধাযুক্ত একটি বাড়ির প্রয়োজন হয়।
- ২. সর্বাধিক ৩০ প্রকারের সুস্বাদু এবং স্বাস্থ্যবর্ধক ভোজন, পাকা ফল, শুকনো ফল, ফলের রস ইত্যাদি প্রয়োজন হয়।
- ৩. সর্বাধিক ৩০ প্রকারের পোশাক, জুতো ইত্যাদি প্রয়োজন হয়।
- ৪. কিছু প্রযুক্তি প্রয়োজন হয়, যেমন— মোবাইল, ল্যাপটপ, মোটরবাইক, মোটরগাড়ি ইত্যাদি।
- ৫. ইচ্ছে অনুযায়ী শিক্ষণ-প্রশিক্ষণ ও কর্মসংস্থান প্রয়োজন হয়।
- ৬. পছন্দ অনুযায়ী সঙ্গী-সঙ্গিনী প্রয়োজন হয়।
- ৭. কখনও পিকনিক, ভ্রমন, বিনোদন ইত্যাদি প্রয়োজন হয়।
- ৮. সড়ক, বিদ্যুৎ, জল, পার্ক, স্টেডিয়াম, ক্লাব, পুস্তকালয়, যাতায়াত, স্বাস্থ্য, সুরক্ষা ইত্যাদি পরিষেবা প্রয়োজন হয়।
জরুরী মৌলিক সুখসুবিধাসমূহের বন্দোবস্ত সকলের জন্য সুনিশ্চিত করা সম্ভব হয়নি। সম্ভব না হবার কারণ হিসেবে অনেকে রাজনৈতিক দল, নেতানেত্রী, মন্ত্রীমণ্ডলী কিংবা আমলাতন্ত্রকে দায়ী করেন। তাঁদের সততা, নৈতিকতা এবং মানবতাবোধের অভাব রয়েছে বলে মনে করেন। মূল কারণ এসবের কোনোটাই নয়। "সততা-নৈতিকতা-মানবিকতা" সকল নাগরিকের শিক্ষণ-প্রশিক্ষণ, কর্মসংস্থান, ব্যক্তিগত ও সামাজিক সুখসুবিধা-সুরক্ষা প্রদানের ফর্মুলা নয়। মৌলিক উদ্দেশ্য পূরণে সকল নাগরিকের একমত হওয়া, ফর্মুলার সৃজন করা এবং নির্মাণের উদ্যোগে পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এই ফর্মুলা যথার্থ না হলে সত্য-সুন্দর-প্রেম অথবা সততা-নৈতিকতা-মানবিকতা দ্বারা সকলের ক্ষুধা নিবৃত্তি কিংবা সকলের জন্য বস্তু-পরিষেবার উৎপাদন-বণ্টন কার্যকরী হয়ে যায় না। উৎপাদন-বন্টনের ব্যবস্থাপনা যথার্থ না হলে নাগরিকগণ বিপ্লবী আন্দোলন, বিদ্রোহ, হত্যা-হিংসা-লুণ্ঠনে বাধ্য হবে এমনটিই স্বাভাবিক।
"শতভাগ মানুষের" চাহিদা অনুযায়ী উৎপাদন, উৎপাদনের নিরিখে "শতভাগ মানুষের" কর্মসংস্থান এবং চাহিদা পূরণের উদ্দেশ্যে "শতভাগ মানুষের" জন্য বন্টন প্রক্রিয়া কী হবে সে ফর্মুলার সৃজন এবং প্রতিষ্ঠার উদ্যোগ সমাজের মূল দায়িত্ব। প্রথমে সকলের জন্য মৌলিক বস্তু-পরিষেবার বন্দোবস্ত সুনিশ্চিত করা জরুরী। এটি রাষ্ট্রীয় পর্যায়ের ব্যবস্থাগত উদ্যোগ তথা ব্যবস্থাপনার বিষয়। এই মৌলিক সুখসুবিধা-সুরক্ষার উদ্যোগে দল-মত-পথের অনুসারীগণের মতবিরোধের সম্ভাবনা নেই। বরং এই সিদ্ধান্ত অনুযায়ী সকলের মৌলিক অধিকার সুরক্ষিত করবার উদ্দেশ্যে সমস্ত সামাজিক সংগঠন এবং রাজনৈতিক দলের মেলবন্ধনের সম্ভাবনাই প্রবল। ULM এইপ্রকার সার্বজনীন ব্যবস্থা বিষয়ক নতুন রাষ্ট্র ব্যবস্থার প্রস্তাবনা উপস্থাপন করেছে এবং দল-মত-ধর্ম-সংস্কৃতি নির্বিশেষে সামাজিক-রাজনৈতিক-অর্থনৈতিক বিশেষজ্ঞগণ তথা সকল স্তরের মানুষের কাছে আলোচনা-পর্যালোচনা এবং সিদ্ধান্তের দাবী জানাচ্ছে। দেশে মানব সম্পদ এবং প্রাকৃতিক সম্পদের অভাব নেই। সঠিক ব্যবস্থার সৃজন হলে উপরোক্ত মৌলিক চাহিদাসমূহের দ্রুত বন্দোবস্ত সম্ভব। আসুন সম্মিলিত পদক্ষেপ গ্রহন করি।
মতামত জানাতে সকলে স্বাগত।
আলোচনার জন্য যোগাযোগ- 9830925502
মাধব রঞ্জন সরকার
ইউনিভার্সাল লাইফ ম্যানেজমেন্ট
ইউটিউব চ্যানেল- ULM Bangla
***

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন