উন্নয়নের আর্থিক সিদ্ধান্ত বিষয়ে কিছু কথা

 এখনও পর্যন্ত যে অর্থনীতি রয়েছে তা পুরোপুরি টাকা বা মুদ্রাকে কেন্দ্র করে পরিচালিত হয়ে চলেছে। সরকার টাকা পেলে তবে উন্নয়ন করতে পারে। টাকা নেই উন্নয়ন নেই। বিষয়টিকে যদি এভাবে দেখা যায়, টাকা দিয়ে মানুষ কি করে? বস্তু এবং পরিষেবা ক্রয় করে। বস্তু বলতে খাদ্য, বস্ত্র, বাসস্থান সহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র। পরিষেবা বলতে শিক্ষা, সড়ক, জল, বিদ্যুৎ, ইন্টারনেট, যানবাহন, আমোদ-প্রমোদ, সুরক্ষা ইত্যাদি। এইসব নির্মাণের জন্য দেশে পর্যাপ্ত ভূমি সহ সম্পদ রয়েছে। কর্মের জন্য পর্যাপ্ত মানুষ রয়েছে। যারা কর্ম সম্পাদনার সুযোগ না পেয়ে আত্মহত্যা করে চলেছে। অত্যন্ত জরুরী প্রয়োজন পূরণেই চলমান অর্থনীতি ব্যর্থ হয়েছে। এই অর্থনীতি একইপ্রকার চলমান থাকলে ফলাফল ভিন্ন কিছু আসবে না। সমস্যাটা হচ্ছে সরকারের কাছে এমন কোনও আর্থিক নীতি নেই যেখানে সকল নাগরিকের জন্য কর্মপযোগী আধুনিক শিক্ষা, জীবিকা, জীবনযাপনের সুখসুবিধা-সুরক্ষার বন্দোবস্ত হতে পারে। প্রথম জরুরী পদক্ষেপ হচ্ছে নাগরিক সমাজ এবং সরকার এই সিদ্ধান্তে উপনীত হোক, করণীয় কী? অর্থাৎ উদ্দেশ্য কী? উদ্দেশ্য নিশ্চিত হলে তবেই পূরণের নীতিমালা প্রণয়নের সূচনা সম্ভব হবে। একটি বিকল্প অর্থনীতি-মুদ্রানীতি বড় আবশ্যক। যেখানে আর্থিক বৈষম্য, দুর্নীতি, সরকারি অস্বচ্ছতা ইত্যাদির অবসান ঘটবে।


বিস্তারিত আলোচনা-পর্যালোচনায় আগ্রহী বন্ধুদের স্বাগত।

যোগাযোগ 9830925502 

***

#economics #politics #Education #employment #security #happiness #philosophy #fbpost2025 #everyone #highlight #follower #সম্পূর্ণ_জীবন_দর্শন #সম্পূর্ণ_সমাধান #ulmbangla #ulmwestbengal

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

রাষ্ট্র ব্যবস্থায় যে অধিকারগুলো জন্মগতভাবে থাকা জরুরী

কিউবার ভয়াবহ অর্থনৈতিক সংকটের কারণ কী?

ব্যবস্থাগত অসম্পূর্ণতা নাকি নেতৃত্বের ব্যর্থতা?