ULM পূর্ণাঙ্গ ব্যবস্থার অভিমুখে রাষ্ট্রীয় উদ্যোগ গ্রহণ করেছে
জাতি, ধর্ম, ভাষা, সংস্কৃতি, দলমত মূল সমস্যা নয়। যারা এইসকল উপাদান রাজনীতির স্বার্থে ব্যবহার করছে তাদের কাছে সার্বিক উন্নয়নের নিরিখে সকলে সহমত পোষণ করবে এমন প্রস্তাবনা নেই। বৃহৎ পরিসরে রাষ্ট্রীয় উদ্যোগ জরুরী। ULM সংস্থা নিয়েছে। চলমান রাষ্ট্র ব্যবস্থা সকলের শিক্ষা, জীবিকা, সুখসুবিধা, সুরক্ষা বাস্তবায়নের নিরিখে অসম্পূর্ণ। স্বাধীনতা পরবর্তী 75 বছরের দীর্ঘকালীন সময় এটিই প্রমাণ করেছে যে, চলমান রাষ্ট্র ব্যবস্থা কাঙ্খিত উদ্দেশ্য পূরণে ব্যর্থ। মানুষ এখন নিজ স্বার্থ-সুরক্ষার বিষয়ে অধিক সচেতন। রাষ্ট্রীয় উদ্যোগে অর্থনৈতিক মৌলিক উন্নয়ন ব্যতীত অন্যান্য উদ্যোগ ব্যর্থ হতে বাধ্য। ব্যক্তিগত এবং সংস্থাগত সহায়তার পরিসর সীমিত। ব্যক্তির কিংবা দলের দোষারোপ কিংবা প্রতিবাদ সমাধান নয়। সম্মিলিত উদ্যোগে পূর্ণাঙ্গ ব্যবস্থা প্রতিষ্ঠার উদ্যোগ প্রকৃত সমাধান। দেশব্যাপী নাগরিক সমাজ ULM এ যুক্ত হয়ে চলেছেন এবং আলোচনা-সমীক্ষা করে চলেছেন। বিস্তারিত বুঝতে ULM প্রস্তাবিত নতুন অর্থনৈতিক ব্যবস্থা এবং নতুন রাজনৈতিক ব্যবস্থা অধ্যয়ন করুন। নাগরিক সমাজ যত দ্রুত সম্মিলিত হবে তত দ্রুত ব্যবস্থার রূপান্তর সম্ভব হবে। মূল সমস্যা কোথায় এবং প্রকৃত সমাধান কীভাবে সম্ভব এই জাগরণ জরুরী। রাষ্ট্র সকলের। রাষ্ট্রের সমস্ত সুখসুবিধার অধিকার সকলের। রাষ্ট্র ব্যবস্থার উদ্দেশ্যই হচ্ছে সকলের অধিকার সুরক্ষিত করা। মতামত জানাতে সকলে উন্মুক্ত।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন