আন্তর্জাতিক শ্রমিক দিবস: অধিকার হোক সকলের

 


সময় গড়িয়েছে বিস্তর। শুধুমাত্র শ্রমিকদের অধিকার নয় আগামী জাগরণ গড়ে উঠুক জন্মগতভাবে সকলের সুখসুবিধা-সুরক্ষা সুনিশ্চিতকরণের উদ্দেশ্যে পূর্ণাঙ্গ সমাজ-ব্যবস্থা নির্মাণের নিরিখে। 

শিশু, প্রবীণ, যুব, কর্মক্ষম, অসুস্থ, প্রতিবন্ধী, লিঙ্গভেদে কাউকেই যেন অপর ব্যক্তির উপর অর্থনৈতিকভাবে নির্ভরশীল থাকতে না হয়। কাউকেই যেন অপর ব্যক্তির দ্বারা শোষণের শিকার হতে না হয়। অর্থনৈতিক-রাজনৈতিক সহ সমস্ত অধিকার যেন সর্বদা জনতার কাছে নিহিত থাকে। চলমান ব্যবস্থার মত নির্দিষ্ট প্রতিনিধিবর্গের কাছে নয়। উল্লেখ্য, এটি নেতৃত্ব কিংবা দলীয় সরকারের সমস্যা নয়, ব্যবস্থাগত অসম্পূর্ণতা। দল কিংবা সরকার একাধিকবার বদলেছে কিন্তু মৌলিক সমস্যাসমূহ একই অবস্থায় রয়ে গিয়েছে। নির্বাচিত প্রতিনিধিবর্গ নিজ দায়িত্ব পালন করবেন, কিন্তু প্রস্তাবনাকে আইনে রূপান্তরিত করবার অন্তিম অধিকার সর্বদা নাগরিকবর্গের হাতে থাকবে। পাঁচ বছরে একবার নয় সর্বক্ষণ। শুধুমাত্র কর্মক্ষমরাই যোগ্যতা অনুযায়ী কর্ম সম্পাদন করবেন, অন্যান্য সকলের সমস্ত প্রয়োজন পূরণের বন্দোবস্ত ব্যবস্থা দ্বারা পরিচালিত হবে। ব্যক্তির উপর হাজারো দায়দায়িত্ব বহনের শারীরিক, মানসিক, আর্থিক চাপের নিরসন হওয়া উচিত। রাষ্ট্রে পর্যাপ্ত ভূমি সহ প্রাকৃতিক সম্পদ রয়েছে, কর্ম সম্পাদনার জন্য পর্যাপ্ত মানব সম্পদ রয়েছে। স্বল্প সময়ে-অল্প পরিশ্রমে অধিক উৎপাদনের জন্য আধুনিক প্রযুক্তি রয়েছে। অভাব প্রকৃত ব্যবস্থাপনার। নাগরিক সমাজকে দলমত-ধর্মমত নির্বিশেষে একটি পূর্ণাঙ্গ সমাজ-ব্যবস্থা প্রতিষ্ঠার উদ্দেশ্যে সিদ্ধান্ত গ্রহণই হবে প্রকৃত পদক্ষেপ।


#Labour #LaborDay2025 #laboratory



 আপনি নিরাশার আঁধারে তলিয়ে আছেন। ব্যবস্থা পূর্বে যেমন একাধিকবার বদলেছে ভবিষ্যতেও বদলাবে। দেশে বহু সামাজিক সংগঠন ব্যবস্থা বদলের উদ্দেশ্যে পদক্ষেপ গ্রহণ করছে। সে খবর আমাদের কাছে রয়েছে। আমাদের সংস্থার পুস্তক সমূহ রাশিয়ান, ইংরেজি, হিন্দি, বাংলা, পাঞ্জাবী, মারাঠি, গুজরাতি সহ একাধিক ভাষায় অনূদিত হয়েছে, একাধিক ভাষায় চ্যানেল রয়েছে। নিত্যদিন জাগরণ বৃদ্ধি পাচ্ছে। গবেষক, দার্শনিক, অধ্যাপক, বিজ্ঞানী, প্রকৌশলী, আইনজীবী সহ নানা শ্রেণির মানুষজন যুক্ত রয়েছেন। 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

রাষ্ট্র ব্যবস্থায় যে অধিকারগুলো জন্মগতভাবে থাকা জরুরী

কিউবার ভয়াবহ অর্থনৈতিক সংকটের কারণ কী?

ব্যবস্থাগত অসম্পূর্ণতা নাকি নেতৃত্বের ব্যর্থতা?