কর্মফলের সিদ্ধান্ত কী?


পূর্বে যখন পরিবার, রাষ্ট্র, অপরাধ কিছুই সৃষ্টি হয়নি তখনকার কর্মফল কী ছিল? অর্থাৎ প্রথম বা আদি জীবাত্মার ক্ষেত্রে? 

সকল জীব ইশ্বর সৃষ্টি করেছেন এই বিশ্বাসের নিরিখে প্রথম জীবের উৎপত্তি, অর্থাৎ তার পূর্বে কোনও জন্ম নেই, তাকে সমস্ত জীবের বীজ বলা যেতে পারে, সেই আদি জীবাত্মাই তো ইশ্বর সৃষ্টি করেছেন, সেখান থেকেই পরবর্তী নানা জীবের জন্ম। প্রশ্ন হচ্ছে সেই প্রথম জীবের কর্মফলের হিসেব কী হবে? সে তো পূর্বে কোনও কর্ম সম্পাদন করেনি?

পূর্বজন্মের কর্মফল নিয়ে উন্মুক্ত পর্যালোচনা করলে বাস্তবতা উঠে আসে। ধরুন, কোনও একটি অঞ্চলে একজন সৎ-নিষ্ঠাবান কৃষক সর্বস্ব প্রয়োগ করে ফসল রোপণ করেছেন। হঠাৎ ঝড়-বৃষ্টি-বন্যায় কিংবা প্রবল খরায় সব ফসল বিনষ্ট হল। এক্ষেত্রে কর্মফলের ব্যাখ্যা কী হবে? প্রকৃতির নাকি ঈশ্বরের?

নিস্কাম কর্ম বলে বাস্তবিক কিছু হয় নাকি? নিজের, পরিবারের, সমষ্টির কিংবা প্রকৃতির কোনও না কোনও লাভেই সকলে কর্ম সম্পাদন করে থাকে। উন্মুক্ত কিংবা গোপনে ৯৯.৯% ক্ষেত্রে ব্যক্তিগত লাভই জড়িয়ে থাকে। প্রাণীর ক্ষেত্রে এটিই স্বাভাবিক।

মোক্ষের প্রচলিত সজ্ঞার বাস্তবিকতাও সম্পূর্ণরূপে ভিন্ন।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

রাষ্ট্র ব্যবস্থায় যে অধিকারগুলো জন্মগতভাবে থাকা জরুরী

কিউবার ভয়াবহ অর্থনৈতিক সংকটের কারণ কী?

ব্যবস্থাগত অসম্পূর্ণতা নাকি নেতৃত্বের ব্যর্থতা?