স্বার্থ কী?

 স্বার্থ বলতে নিজের লাভ, সুবিধা বা আকাঙ্ক্ষাকে বোঝায়। এটির মাধ্যমে ব্যক্তি বা গোষ্ঠী তাদের ব্যক্তিগত বা সমষ্টিগত প্রয়োজনের জন্য কামনা বা লাভ করবার চেষ্টা করে।   


স্বার্থের অরিরিক্ত ব্যাখ্যা নিচে দেওয়া হলো: 


ব্যক্তিগত স্বার্থ: একজন ব্যক্তির নিজের প্রয়োজন, আকাঙ্ক্ষা, বা লাভের জন্য যা কিছু করা বা অর্জন করা হয়, তা 'ব্যক্তিগত স্বার্থ' হিসেবে পরিচিত। উদাহরণস্বরূপ, একটি ভালো চাকরি পাওয়ার জন্য উচ্চ শিক্ষা গ্রহণ করা বা বেশি টাকা রোজগারের জন্য অতিরিক্ত কাজ করা।  


পারিবারিক স্বার্থঃ

নিজ প্রয়োজনের পর পরিবারের আকাঙ্ক্ষা বা লাভের জন্য যা কিছু করা বা অর্জন করা হয় তা 'পারিবারিক স্বার্থ' হিসেবে পরিচিত। উদাহরণস্বরূপ, পরিবারের জন্য অর্থনৈতিক সহ অন্যান্য সুখসুবিধা-সুরক্ষার বন্দোবস্ত করা।  


সামাজিক স্বার্থ: একটি সমাজের বা দলের সদস্যদের সম্মিলিত লাভের জন্য যা কিছু করা হয়, তা 'সামাজিক স্বার্থ' হিসেবে পরিচিত। উদাহরণস্বরূপ, একটি গোষ্ঠীর উন্নয়নের জন্য কাজ করা বা একটি সামাজিক সমস্যার সমাধান করা।  


রাষ্ট্রীয় স্বার্থ: একটি দেশের বা জাতির নিরাপত্তা, উন্নতি, এবং স্থিতিশীলতার জন্য যা কিছু করা হয়, তা 'জাতীয় স্বার্থ' হিসেবে পরিচিত।  


সমষ্টিগত স্বার্থঃ 

দেশ বা রাষ্ট্র সহ সমগ্র বিশ্ববাসী তথা অন্যান্য জীবজন্তু, পশুপাখি, জলবায়ু এবং প্রকৃতি জগতের সমস্যার সমাধানের জন্য সম্পাদিত কর্ম 'সমষ্টিগত স্বার্থ' হিসেবে পরিচিত।


***স্বার্থ নিয়ে সমাজে মারাত্মক রকমের ভুল ধারণা গেঁথে রয়েছে। স্বার্থের সঠিক ব্যাখ্যা করা হয়নি। সঠিক ব্যাখ্যা অসম্পূর্ণ থাকবার কারণে সমাজ স্বার্থকে মূলত নেতিবাচক বিশেষণরূপে উপস্থাপন করে আসছে। স্বার্থের সাথে 'পর' শব্দটি যুক্ত করে 'স্বার্থপর' শব্দটি আজ বহুল প্রচারিত। স্বার্থ মন্দ কিছু নয়। স্বার্থ ব্যতীত জীবনের কিছুই অবশিষ্ট থকে না। স্বার্থবিহীন জীবন হবে জড়বস্তুর সমান। মানুষের ইচ্ছে-আকাঙ্ক্ষা থাকবে, স্বার্থসিদ্ধির প্রচেষ্টা থাকবে এটিই স্বাভাবিক। মূল কথা মানুষ একক উদ্যোগে স্বার্থসিদ্ধি করতে পারে না। সমষ্টির প্রয়োজন পড়ে। যে কারণে সমাজ-ব্যবস্থা বা রাষ্ট্র-ব্যবস্থার উৎপত্তি। সমস্যা দেখা দিয়েছে ব্যবস্থাপনায়। রাষ্ট্রের অসম্পূর্ণ ব্যবস্থাপনার কারণেই মানুষকে স্বার্থসিদ্ধির প্রতারণা-কৌশল অবলম্বন করতে বাধ্য হতে হয়। কারণ চলমান ব্যবস্থা সকলের সুখসুবিধা-সুরক্ষার বন্দোবস্ত করতে সফল হয়নি। পূর্ণাঙ্গ ব্যবস্থাপনার উদ্দেশ্যে যাত্রাই হচ্ছে প্রকৃত সমাধান। যা সম্মিলিত সামাজিক সিদ্ধান্তে-উদ্যোগে অসম্ভব নয়।


বিস্তারিত ব্যাখ্যার জন্য "সম্পূর্ণ সমাধান - নতুন সামাজিক রাজনৈতিক অর্থব্যবস্থা" এবং "সম্পূর্ণ জীবন দর্শন - সুখী জীবনের অজ্ঞাত সূত্র" পুস্তক অধ্যয়ন করতে পারেন।

***

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

রাষ্ট্র ব্যবস্থায় যে অধিকারগুলো জন্মগতভাবে থাকা জরুরী

কিউবার ভয়াবহ অর্থনৈতিক সংকটের কারণ কী?

ব্যবস্থাগত অসম্পূর্ণতা নাকি নেতৃত্বের ব্যর্থতা?