সমাধানের পথ কী?

সমাধান হচ্ছে জনতার হাতে সাংবিধানিক ক্ষমতা

আমাদের সিদ্ধান্ত ব্যবস্থার পরিবর্তন। অবশ্যই গণতান্ত্রিক পদ্ধতিতে। এখনও অবধি যে গণতন্ত্র আমরা অনুভব করেছি সেখানে দেখা গিয়েছে সার্বিক ক্ষমতা এবং সিদ্ধান্ত গ্রহণের অধিকার সরকারপক্ষের নির্দিষ্ট প্রতিনিধির কাছে নিহিত থেকেছে। বাস্তবিক ক্ষমতা জনতার হাতে নেই। একাধিক দলীয় সরকারের বদল, আদর্শ নেতৃত্ব ইত্যাদি উপায় সবই পরীক্ষিত হয়ে গিয়েছে।


তাহলে কি সমাধান নেই? তারপরও সমাধানের পথ আছে যা নিয়ে আমরা কাজ করছি। চাইলে এই সমাধান অন্য দলও প্রয়োগ করতে পারে। যে কারণে আমাদের সাথে কারোর বিরোধও নেই। আমাদের প্রস্তাবিত ব্যবস্থায় কেউ চাইলেও দুর্নীতি কিংবা অপরকে শোষণ করতে পারবে না। বিষয়টি বোঝার জন্য তিনটি উপায় আছে। আমাদের সাথে দীর্ঘ আলোচনায় সময় দেওয়া- অনলাইন কিংবা সাক্ষাতে, ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখা কিংবা পুস্তক পড়ে নেওয়া। যারা জেনে এবং মেনে সিদ্ধান্তে উপনীত হয়েছে তারা প্রচার করছে, অপরের সাথে আলোচনা করছে। জানার বিষয়টিই প্রথম কাজ। আমাদের সমাধান সূত্রে যদি কোনও ত্রুটি থাকে তাতেও আলোচনায় স্বাগত। সব আলোচনা আমরা রেকর্ড করি এবং জনতার উদ্দেশ্যে আপলোড করি। গোপনীয়তা কিছুই নেই।


Bipul Das ধনসম্পদ ছাড়া কোন কাজটা হবে? শিক্ষার ব্যবস্থা, কর্মসংস্থানের জন্য শিল্পকারখানা, খাদ্য-বস্ত্র-বাসস্থানের বন্দোবস্ত, জল, বিদ্যুৎ, সড়ক, ইন্টারনেট, মোবাইল, কম্পিউটার, সুরক্ষা, ভ্রমণ, বিনোদন সবকিছু তৈরির পেছনে অর্থের প্রয়োজন। সমস্যা হচ্ছে সুখসুবিধা এবং অধিকার সকলের জন্য বরাদ্দ করা যায়নি। এটা কীভাবে হবে এই হচ্ছে কাজ। যারা দরিদ্র মানুষকে গীতার বাণী এবং ত্যাগের উপদেশ দিচ্ছেন সেইসব ধর্মগুরু এবং নেতানেত্রীদের জীবনযাপন দেখুন আর ভক্তদের ৫ হাজার বছরের জীবন দেখুন। এইসব উপদেশ শুনে কোটি কোটি মানুষ যারা সাধু-সন্যাসি হয়েছেন, তাঁদের জীবন গিয়ে দেখো। সিরোহী মহাশয় স্বয়ং ১১ বছর সন্যাসি জীবন কাটিয়েছেন, ওনার বহু সন্যাসি বন্ধু রয়েছেন, গুরু রয়েছেন, ওনার সাথে ফোনে কথা বলে বাস্তবতা জেনে নিতে পারো। পারলে সেইসব স্থানে নিজেও ভ্রমণ করতে পারো। আর, সরাসরি ধর্মের কার্ড নিয়ে যদি বলি তাহলে বলতে হয় অন্য ধর্মের মানুষ তাঁদের ভক্তদের যে সুরক্ষা দিয়ে থাকে হিন্দুত্ববাদী দল এবং সংগঠনগুলো তার ধারেকাছে নেই। সুতরাং মূল সমস্যা কোথায় এবং স্থায়ী সমাধান কীসে জনসাধারণের কাছে রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা আসুক এটা সমাধান নাকি যেমন চলছে তেমনই চলুক।


গোঁড়া নেতা নেত্রী হওয়া

সুস্থ্যতার জন্য একজন মানুষের যে পরিমাণ সুষম আহারের প্রয়োজন বর্তমান ব্যবস্থা এইটুকু বন্দোবস্ত বা সুরক্ষা করতে পেরেছে।

শতভাগ মানুষের চাহিদা, উৎপাদন

পৃথিবীতে


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

রাষ্ট্র ব্যবস্থায় যে অধিকারগুলো জন্মগতভাবে থাকা জরুরী

কিউবার ভয়াবহ অর্থনৈতিক সংকটের কারণ কী?

ব্যবস্থাগত অসম্পূর্ণতা নাকি নেতৃত্বের ব্যর্থতা?