ভারতের মত এত সংখ্যক জাতি-ধর্ম-ভাষা-সংস্কৃতিকে সঙ্গী করে সফল মডেল অন্য কোনও দেশে-মহাদেশেও নেই। ভারতের সমাধান সূত্র ভারতকেই বের করতে হবে

 

প্রথমেই স্পষ্ট করে দিই আমি সঙ্ঘের মেম্বার, অনুসারী কিংবা বিশ্বাসী কোনোটিই নই। আমি ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় তথা বৈশ্বিক সমস্যাগুলি বোঝার, সমস্যার কারণ অনুসন্ধান, কীভাবে সমাধান সম্ভব ইত্যাদি ভাবনা বয়ে বয়ে বড় হয়েছি এবং এই উদ্যোগ চলমান রয়েছে। বিষয়টির সার্বিক পর্যবেক্ষণ করলে বহুবিধ শাখাপ্রশাখা উঠে আসবে। ডান, বাম এবং ইসলাম তিনটি ধর্মীয় এবং রাজনৈতিক সমীক্ষাও এ প্রসঙ্গে সংযুক্ত। সমস্যার কারণ এবং সমাধান নিয়ে কাজ করলে তুলনামূলক পর্যালোচনারও প্রয়োজন হয়। একতরফা বিশ্বাসগুলির ফলাফল সমাজকে কোথায় ঠেকিয়েছে তা সকলেই অনুভব করছি। অনেক সময় তুলনামূলক দীর্ঘ আলোচনার পর সিদ্ধান্তে উপনীত হওয়া সম্ভব হয় না। আইডিওলজি বলি বা বিশ্বাস বলি এ এমন এক বস্তু যেখানে নেতিবাচক দিকগুলি চোখে আঙ্গুল দিয়ে যত যুক্তিই দেখানো হোক না কেন বিরাট অংশের অনুসারীগণ ওই তিনটি ষ্ট্যাম্প আঁকড়ে থাকবেই। এর পেছনে কারণও রয়েছে। বিকল্প কোনো প্রচেষ্টাই মানুষের জন্য জাতি-ধর্ম-ভাষা-সংস্কৃতি নির্বিশেষে সুখসুবিধা-সুরক্ষার বন্দোবস্ত করে দিতে সক্ষম হয়নি। অর্থাৎ জনতার কাছে সার্বিক স্তরে ব্যবহারযোগ্য কোনও সফল মডেল নেই। ভারতের মত এত সংখ্যক জাতি-ধর্ম-ভাষা-সংস্কৃতিকে সঙ্গী করে সফল মডেল অন্য কোনও দেশে-মহাদেশেও নেই। ভারতের সমাধান সূত্র ভারতকেই বের করতে হবে এবং বাস্তবায়ন করতে হবে। অবশ্যই সার্বিক স্তরের জনতাকে সঙ্গী করে, বলা যায় জনতাকেই সব দায়িত্ব পালন করতে হবে। সার্বিক অধিকার সর্বদা জনতার কাছেই নিহিত থাকবে।

প্রশ্ন হচ্ছে কীভাবে সম্ভব? প্রথমত লিপিবদ্ধ আকারে একটি দর্শন চাই। দ্বিতীয়ত, একটি ব্যবস্থা চাই। যেন বৌদ্ধিক স্তরে আলোচনা-সমীক্ষার সূত্রপাত সম্ভব হয়। এটিই প্রাথমিক পদক্ষেপ। উন্মুক্ত আলোচনা তো চলুক।

ধন্যবাদ।

***

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

রাষ্ট্র ব্যবস্থায় যে অধিকারগুলো জন্মগতভাবে থাকা জরুরী

কিউবার ভয়াবহ অর্থনৈতিক সংকটের কারণ কী?

বিকল্প অর্থনীতি দ্বারা সমৃদ্ধশালী রাষ্ট্রের নির্মাণ কীভাবে সম্ভব?