ইউনিভার্সাল বেসিক ইনকাম (UBI) নিয়ে ULM সংস্থার বিচার-বিবেচনা কী?


বর্তমান ব্যবস্থা চলাকালীন "ইউনিভার্সাল বেসিক ইনকাম (UBI)" একটি ভাল পদক্ষেপ, যদি তা সঠিক আর্থিক পরিকল্পনা অনুযায়ী করা যায়। যদি বর্তমান ব্যবস্থা এবং বর্তমান অর্থনীতি একইপ্রকার চলমান থাকে তবে "ইউনিভার্সাল বেসিক ইনকাম" দ্বারা জীবনস্তর ধীরে ধীরে বর্তমানের তুলনায় কিছুটা অগ্রসর হবে। যদিও সেখানেও অসমতা-বিষমতা থাকবে, শোষণ-নিপীড়ন, উচ্চ-নিচ মনোভাব ইত্যাদি অসুবিধা থাকবে। তারপরও বলা যায় অপরাধ কিছুটা কমে যাবে, মানুষ তুলনায় কিছুটা কম অসুস্থ্য হবে এবং জীবনস্তর বর্তমান সময় থেকে কিছুটা ভাল হয়ে যাবে। এইসব দিক দিয়ে UBI ভাল।

ইউনিভার্সাল বেসিক ইনকাম হচ্ছে এমন একটি পরিকল্পনা যেখানে সরকার প্রতি মাসে সকল নাগরিককে নির্দিষ্ট পরিমাণ অর্থরাশি প্রদান করে থাকে। যেন তারা দিনযাপনের জরুরী বস্তু-সামগ্রী ক্রয়ে সমর্থ হয়।

কোনো দেশই এখনো পর্যন্ত 'ইউনিভার্সাল বেসিক ইনকাম'কে (UBI) জাতীয় নীতি হিসেবে বাস্তবায়ন করেনি; তবে কেনিয়া, ফিনল্যান্ড, ভারত, কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশ ও অঞ্চলে UBI পরীক্ষা-নিরীক্ষার জন্য পাইলট প্রকল্প চালানো হয়েছিল এবং এখনো চলছে। এসব পাইলট প্রকল্পের মাধ্যমে UBI-এর কার্যকারিতা পরীক্ষা করা হচ্ছে।

অর্থাৎ পক্ষান্তরে বলতে হয়, প্রায় সব দেশেই কমবেশি এই সহায়তা চালু রয়েছে। সরকার বিনামূল্যে যা কিছু সুবিধা প্রদান করে তার সবই UBI এর অন্তর্গত। যেমন র‍্যাশন, শিশুদের বিশেষ সহায়তা, কৃষকদের এবং প্রবীণদের আর্থিক সহায়তা ইত্যাদি। অনেক উন্নত দেশ নাগরিকদের সরাসরি অধিক সুবিধা দিয়ে থাকে। যা পূর্বেই উল্লেখ করা হয়েছে। সুতরাং বিষয়টি নতুন কিছু নয়।

একদিকে UBI-এর মাধ্যমে অর্থনৈতিক সুবিধা প্রদান করা অপরদিকে সকল কর্মক্ষম মানুষের জন্য জীবিকার বন্দোবস্ত করা। তবেই ধাপে ধাপে চাহিদা, উৎপাদন এবং প্রয়োজন পূরণের ধারাবাহিকতা চলমান থাকবে। এই প্ল্যানিং-ই স্থায়ী সমাধানের উপায়। তা নাহলে সরকারকে ঋণ করে, রাষ্ট্রীয় সম্পদ পাচার করে কিংবা গুরুত্বপূর্ণ খাতের খরচ কেটে নাগরিককে প্রদান করতে হবে। যা হবে সার্বিক ক্ষতি।

স্থায়ী ব্যবস্থাপনার জন্য রাষ্ট্রের উচিত ১. কৃষি, ২. উৎপাদনশিল্প, ৩. প্রশাসন এবং ৪. নেতৃত্ব বিভাগের নব্য কাঠামো তৈরি করা, যেন প্রাকৃতিক সম্পদ এবং মানব সম্পদের সঠিক ব্যবহার সম্ভব হয়। তবেই চাহিদা, উৎপাদন এবং বিতরণ বিষয়ে তারতম্য উৎপন্ন হবে না। এ বিষয়ে সঠিক ম্যানেজমেন্ট প্ল্যানিং গুরুত্বপূর্ণ।


***


ULM এর UBI নিয়ে অর্থনৈতিক পরিকল্পনা কী? 


প্রতিটি পরিবারের সমৃদ্ধশালী জীবনযাত্রার জন্য রাষ্ট্রে প্রাকৃতিক সম্পদ এবং মানব সম্পদের অভাব নেই। অভাব রয়েছে সঠিক পরিকল্পনার, নিয়মনীতির, ব্যবস্থাপনার। বিশেষ করে অর্থনৈতিক ব্যবস্থাপনার।


প্রতিটি পরিবারের সকল সদস্যের প্রয়োজন জানা সরকারের জন্য জরুরী। বয়স, যোগ্যতা, পছন্দ অপছন্দ ইত্যাদি। ULM সরকার শিশু থেকে প্রবীণ প্রতিটি নাগরিককের প্রয়োজন জেনে ন্যুনতম অর্থরাশি প্রেরণ করবে যেন সকলে জরুরী বস্তু-পরিষেবা ক্রয়ে সমর্থ হতে পারে। 

সরকার রিজার্ভ ব্যাংকের সাথে বোঝাপড়ার মাধ্যমে অর্থরাশি প্রেরণ করবে। কাকে কত অর্থরাশি প্রেরণ করবে, কোথায় কত ব্যয় হবে সমস্ত তথ্য সরকার তদারক করবে। প্রথমে ন্যুনতম অর্থরাশি প্রেরণ করা হবে, ধাপে ধাপে অর্থরাশি বৃদ্ধি করা হবে।

অর্থরাশি প্রেরণের পূর্বেই বস্তু-পরিষেবার নির্মাণ প্রারম্ভ হওয়া জরুরী, কোন বস্তু-পরিষেবা কত পরিমাণে উৎপন্ন হবে তার তথ্যাবলী নাগরিক প্রদত্ত ডিমান্ড থেকে জানা যাবে। সরকার প্রথমে জরুরী বস্তু-পরিষেবার চাহিদা পূরণ করবে, ধাপে ধাপে অর্থরাশির পরিমাণ বৃদ্ধি করবে। নইলে মুদ্রাস্ফীতি, অরাজকতা সহ গৃহযুদ্ধ উৎপন্ন হবে। সরকার কৃষক সহ বস্তু-পরিষেবা নির্মাণকারীদের ন্যুনতম ৬/৮ মাস পূর্বে ভূমি, অর্থ, ম্যানেজমেন্ট, ট্রেনিং, কর্মী, বিক্রয় ইত্যাদি সকল সহায়তা করবে। 

দেশের প্রতিটি নাগরিকের ডিমান্ড সহ সামাজিক অভাবগুলির পরিমাণ বিষয়ক তথ্যাবলী সরকারের হাতে থাকবে। 

উক্ত ডিমান্ডের তথ্য অনুযায়ী সরকার নাগরিককে অর্থরাশি প্রেরণ করবে এবং বস্তু-পরিষেবা নির্মাণের উদ্দেশ্যে শিল্প-কারখানার মালিকদের ঋণের অর্থরাশি প্রেরণ করবে।  

সার্ভে করে একটি ইউনিভার্সাল অ্যাপ তৈরি করা যেখানে সমস্ত তথ্য থাকবে। সকলে নিজেদের তথ্য ইনপুট করতে পারবে। 

উৎপাদন শিল্প এবং কৃষি বিভাগে কে কোন বস্তু পরিষেবা কত পরিমাণে  উৎপাদন করতে সক্ষম। কোন অঞ্চলে কি দ্রব্য উৎপাদিত হয় ইত্যাদি তথ্য পোর্টালে থাকবে।

সরকার প্রথমে আনুমানিক ৩/৪/৫ হাজার টাকা প্রেরণ করবে জরুরী বস্তু-পরিষেবা ক্রয়ের জন্য। পাশাপাশি শিক্ষা এবং স্বাস্থ্য পরিষেবা বিনামূল্যে করবে। আহারের জন্য পাড়ায় পাড়ায় সার্বজনিক ভোজনালয় খুলে দেবে। মানুষ এসবে মানুষ যোগ্যতা এবং পছন্দ অনুযায়ী কর্ম সম্পাদন করবে। 

প্রত্যেকের নিজস্ব প্রোফাইল থাকবে, অর্থরাশি খরচের জন্য পেমেন্ট কার্ড, ডিজিটাল একাউন্ট ইত্যাদি থাকবে। এই একাউন্ট থেকে সকলে খরচ করবে। প্রোফাইল থেকে সমস্ত আপডেট পাবার পাশাপাশি নিজস্ব তথ্য সংযুক্ত করতে পারবে। 

পরিবহণ সামাজিক স্তরে থাকবে। যেমন অ্যাপ ক্যাব রয়েছে। 

উদ্বৃত্ত আয় সরাসরি সরকারের কাছে চলে যাবে। অর্থাৎ আয়ে ক্যাপিং থাকবে। যে সকল বস্তু পরিষেবার উৎপাদন প্রাইভেট কোম্পানি দ্বারা সম্ভব হবে না সেসব সরকার নিজে ব্যবস্থাপনা করবে।  

৫ বছর পাইলট প্রকল্প চলবে, যখন কৃষি, উৎপাদনশিল্প, নির্মাণ পরিকাঠামো যেমন আবাস, সড়ক ইত্যাদি প্রকল্পগুলির স্থিরতা এসে যাবে তখন অর্থরাশি প্রেরণের প্রয়োজনীয়তাও হ্রাস পাবে।

মতামতে সকলে স্বাগত।

*** 


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

রাষ্ট্র ব্যবস্থায় যে অধিকারগুলো জন্মগতভাবে থাকা জরুরী

কিউবার ভয়াবহ অর্থনৈতিক সংকটের কারণ কী?

ব্যবস্থাগত অসম্পূর্ণতা নাকি নেতৃত্বের ব্যর্থতা?