ভারতে কত শতাংশ মানুষ মাসিক এক লক্ষের বেশি আয় করে?


ভারতে কত শতাংশ মানুষ মাসিক এক লক্ষের বেশি আয় করে তার সঠিক শতাংশ পাওয়া কঠিন, তবে সাম্প্রতিক তথ্য অনুযায়ী, এটি একটি ছোট সংখ্যা। নীতি আয়োগের হিসাব অনুযায়ী, ভারতে মাসিক ১ লক্ষ টাকার বেশি আয় করা ব্যক্তিদের উচ্চ মধ্যবিত্ত হিসেবে গণ্য করা হয় এবং এই গোষ্ঠীর অন্তর্ভুক্ত মানুষের সংখ্যা দেশের মোট জনসংখ্যার তুলনায় খুবই কম, সম্ভবত ১ শতাংশেরও কম।

শীর্ষ ১ শতাংশ মানুষ প্রতি মাসে ৫৩ লক্ষ টাকা আয় করে।
অন্য একটি সূত্র অনুযায়ী, যদি মাসিক ২৫,০০০ টাকা আয় করেন, তবে আপনি দেশের শীর্ষ ১০ শতাংশ উপার্জনকারীর মধ্যে থাকবেন।
সরকারি মলাট অনুযায়ী ভারত এখন বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ, যা সম্প্রতি জাপানকে ছাড়িয়ে এই অবস্থানে পৌঁছেছে। ভারত দ্রুততম বর্ধনশীল প্রধান অর্থনীতিগুলির মধ্যে অন্যতম এবং ২০৩০ সালের মধ্যে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হওয়ার লক্ষ্যে এগোচ্ছে বলে আশা করা হচ্ছে।
অপরদিকে বাস্তবতা কতখানি নিষ্ঠুর। অপরদিকে বাস্তবতা কতখানি নিষ্ঠুর। হিসেব বলছে ৯০ শতাংশ মানুষ ২৫,০০০ টাকার কম আয় করেন। ভারতের অভ্যন্তরে হাজারো সমস্যা। ভারতকে এখন ইমপ্রেস করবার দেখনদারি থেকে সরে এসে আভ্যন্তরীণ বাস্তবিকতার নিরিখে অর্থনীতির স্থায়ী কাঠামো নির্মাণ করতে হবে। সামাজিক উন্নয়নের পাশাপাশি পরিবারের প্রতিটি সদস্যের ব্যক্তিজীবনের স্থায়ী উন্নয়নও কি সমান গুরুত্বপূর্ণ নয়?

তথ্যগুলি থেকে বোঝা যায় ১৫০ কোটি জনসংখ্যার দেশে মাসিক ১ লক্ষ টাকার অধিক আয়ের সংখ্যা অত্যন্ত নগন্য। যেখানে সকলের অনুভবে রয়েছে যে চলমান বাজারে একটি পরিবারের সকল সদস্যের আবশ্যিক সুখসুবিধার জন্য মাসিক ১ লক্ষ টাকা আয় কতখানি জরুরী। যেহেতু প্রয়োজনীয় সমস্তকিছুর প্রাপ্তি ঘটে অর্থের বিনিময়ে। অর্থই যেখানে মূল কেন্দ্র। অনেকে বলবেন এই আলোচনা অর্থহীন অবাস্তব। অনেক মানুষ মাসিক ৩ হাজারেও সংসার চালাতে পারেন। ৩ হাজার উপার্জন হয় এমন পরিবারের সাথে দিনকয়েক বাস করে অভিজ্ঞতা অর্জন করুন। কম আয়ে পরিবার নিয়ে জীবনযাপন করে রেকর্ড গড়া মনুষ্য জীবনের উদ্দেশ্য নয়। সমাজের উদ্দেশ্য হবে কীভাবে প্রতিটি পরিবার অর্থনৈতিকভাবে সচ্ছল হবে তার ব্যবস্থপনা দেখা। কেমন অর্থনৈতিক এবং রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে অপর ব্যক্তির উপর অর্থনৈতিকভাবে নির্ভর হবার বাধ্যবাধকতা থাকবে না তার ব্যবস্থাপনা গড়া। কারণ রাষ্ট্রে প্রয়োজনীয় প্রাকৃতিক সম্পদ এবং কর্মক্ষম মানব সম্পদের অভাব নেই। অভাব ব্যবস্থাপনার।
কী প্রকার অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে প্রতিটি পরিবারের আর্থিক সমৃদ্ধি স্থায়ীরূপে চলমান থাকবে?
আলোচনা মতামতে সকলে স্বাগত।
***

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

রাষ্ট্র ব্যবস্থায় যে অধিকারগুলো জন্মগতভাবে থাকা জরুরী

কিউবার ভয়াবহ অর্থনৈতিক সংকটের কারণ কী?

ব্যবস্থাগত অসম্পূর্ণতা নাকি নেতৃত্বের ব্যর্থতা?