নেতিবাচক কর্ম ত্যাগের উপায় কী?

বিকল্প রোজগারের ব্যবস্থা করে দিলে যারা নেতিবাচক কর্ম করছেন তাদের অধিকাংশই ছেড়ে দেবেন। এরপর বিদ্যালয়ে শিক্ষা, সচেতনতা, বিকল্প সুস্বাদু পুষ্টিকর আহারের বন্দোবস্ত ইত্যাদির অভ্যাস গড়ে উঠলে অবশিষ্ট কাজটিও পূরণ হতে শুরু করবে। সংস্কৃতি, অভ্যাস, বেটার বিকল্প ইত্যাদি বিষয়গুলো ম্যাটার করে। যে কারণে ব্যক্তিগত উদ্যোগে সমাধান কঠিন হয়ে পড়ে। শুধুমাত্র আহারের ক্ষেত্রেই নয় জীবনের একটি বিষয় অপর বিষয়ের সাথে সংযুক্ত। সকলের আধুনিক শিক্ষা, সুরক্ষিত জীবিকা তথা উপযুক্ত রোজগার, ব্যক্তিগত ও সামাজিক সুখসুবিধা ও আজীবন নিরাপত্তার দিকগুলি রাষ্ট্রীয় দায়িত্বের অংশ। যা প্রতিটি পরিবারের চাইই চাই। যা আবার চলমান ব্যবস্থায় সম্ভবও নয়। তবে সঠিক নীতি এবং ব্যবস্থাপনার মাধ্যমে ধাপে ধাপে অসম্ভবও নয়। এরজন্য জাতি ধর্ম সংস্কৃতি নির্বিশেষে জনতার তরফে বৃহত্তর উদ্যোগ জরুরী। মৌলিক প্রয়োজনগুলি পূরণের নিরিখে রাষ্ট্রব্যাপী এক সিদ্ধান্তে গণউদ্যোগ গৃহীত হলে যে জনশক্তি তৈরি হবে তাতে সরকার পক্ষ দায়িত্ব, প্রয়োজনীয় নীতিনিয়ম প্রণয়ন ও রূপায়নে দ্রুত সচেষ্ট হবে। এটিই মূল উপায়।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

রাষ্ট্র ব্যবস্থায় যে অধিকারগুলো জন্মগতভাবে থাকা জরুরী

কিউবার ভয়াবহ অর্থনৈতিক সংকটের কারণ কী?

ব্যবস্থাগত অসম্পূর্ণতা নাকি নেতৃত্বের ব্যর্থতা?