সংবিধানের ব্যর্থতা নিয়ে আম্বেদকর কী বলেছিলেন?
সংবিধানের সাফল্য বা ব্যর্থতা নির্ভর করে যারা পরিচালনা করবেন সেই মানুষ এবং রাজনৈতিক দলগুলোর উপর।
১৯৪৯ সালের ২৫শে নভেম্বরে গণপরিষদে তাঁর শেষ ভাষণে তিনি স্পষ্ট করে বলেছিলেন:
"তবে একটি সংবিধান যতই ভালো হোক না কেন, তা খারাপ হতে বাধ্য, কারণ যারা এটিকে কার্যকর করার জন্য নির্বাচিত হবেন, তারা যদি খারাপ হন। একটি সংবিধান যতই খারাপ হোক না কেন, তা ভালো হতে পারে যদি যারা এটিকে কার্যকর করার জন্য নির্বাচিত হবেন, তারা ভালো হন। সংবিধানের কাজ সম্পূর্ণভাবে সংবিধানের প্রকৃতির উপর নির্ভর করে না"।
এছাড়াও, ১৯৫৩ সালে রাজ্যসভায় একটি বিতর্কের সময়, সরকারের ব্যর্থতা এবং অবহেলার কারণে হতাশা প্রকাশ করে তিনি বলেছিলেন, "আমিই প্রথম ব্যক্তি হব যে এই সংবিধান পুড়িয়ে দেব"। তবে এই মন্তব্যটি ছিল সরকারের কাজের ব্যর্থতার প্রসঙ্গে, সংবিধানের মূল কাঠামোর দুর্বলতার কারণে নয়। তিনি মনে করতেন যে দেশের কিছু সুবিধাবাদী শ্রেণী সংবিধানের মূল নীতিগুলি সঠিকভাবে প্রয়োগ করতে ব্যর্থ হচ্ছে, যা গণতন্ত্রের জন্য ক্ষতিকর।
বেশ। তিনি যদি জানতেনই মানুষ নিজ স্বার্থ চরিতার্থ করতে অপরকে শোষণ করতে পারে, বঞ্চিত করতে পারে, শরীরী তাড়নায় ধর্ষণ করতে পারে, প্রমাণ লোপাট করতে পারে, হত্যা করতে পারে, রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতা দখল করতে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে, সংঘর্ষ করতে পারে, বিত্তবানরা অর্থ ব্যবহার করে বিচার ব্যবস্থাকে প্রভাবিত করতে পারে, রাষ্ট্রের অর্থ লোপাট করে চম্পট দিতে পারে ইত্যাদি। তাহলে প্রশ্ন হচ্ছে সংবিধানের নীতিকে সেইমত প্রণয়ন করে জাননি কেন?
এ ব্যর্থতা কি সংবিধানের ব্যর্থতা নয়?
যে সংবিধান চলমান রয়েছে তা যদি একইরকমভাবে কার্যকরী থাকে তবে আগামী ৮০ বছরেও কি ভিন্ন ফলাফল আসবে?
কাঙ্ক্ষিত ফলাফল পেতে কোন কোন দিকগুলোর মৌলিক রূপান্তর জরুরী এবং কী রূপান্তর জরুরী যেখানে মানুষ সংবিধানকে প্ররোচিত বা অপব্যবহার করতেই পারবে না। কিংবা করবার প্রয়োজনই পড়বে না?
আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম।
***
What did Ambedkar say about the failure of the Constitution?
#brambedkar #IndianConstitution #indianpenalcode

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন