প্রত্যাখানের ভয় কীভাবে কাটিয়ে উঠবেন?
যখন কেউ আপনাকে রিজেক্ট করছে আপনি সেটিকে রিজেক্ট মনে করবেন না, এর অর্থ হচ্ছে তাকে আপনার প্রয়োজন নেই। প্রত্যাখ্যানের এর অর্থ এই নয় যে আপনি অপ্রয়োজনীয়, আপনিও কারোর না কারোর জন্য প্রয়োজনীয়, কিন্তু তার কাছে আপনি পৌঁছাতে পারছেন না। রিজেক্ট করবার অর্থ মানুষ ধরে নেয় তার মধ্যে কোনও ঘাটতি রয়েছে, এর অর্থ শুধুমাত্র এইটুকুই যে দুজনার মধ্যে ম্যাচিং নেই। প্রত্যাখ্যানের সাথে অযোগ্যতা, হেরে যাওয়া কিংবা মন খারাপের কোনও কানেকশন থাকার কথা নয়। মূল কথা এতটুকুই। কারোর কাউকে ভালো লাগলে সেটা বলে দেওয়া ভাল। এতে উভয়কেই বিষয়টিকে খোলামনে নেওয়া উচিত। কাউকে সুন্দর, হ্যান্ডসাম বা ভাল লাগে বললে তো ভাল লাগারই কথা। এটিকে নেগেতিভ ভাবে নেওয়া উচিত নয়। "না" বললেও মন খারাপের কিছু থাকার কথা নয়। কারোর না কারোর সাথে ম্যাচিং তো হবেই। কেউ আমায় কোনও না কোনও কারণে পছন্দ করছে এতে তার খুশিই হবার কথা। ভাল বন্ধুত্বের গ্রুপ বা বন্ধুবান্ধব থাকলে এইসব যোগাযোগগুলোও ভালভাবে করা যায়। প্রেম জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। ইচ্ছে, কামনা বাসনা, প্রেমহীন জীবন মৃত্যুর সমান।
ULM যে নতুন সমাজ ব্যবস্থার প্রস্তাবনা উপস্থাপন করেছে সেটি প্রতিষ্ঠিত হলে এই সমস্যা থাকবে না।
বিস্তারিত পুস্তকে, ভিডিও আলোচনায় এবং অন্যান্য প্রবন্ধে রয়েছে।
প্রত্যাখানের ভয় কীভাবে কাটিয়ে উঠবেন?
How to overcome the fear of rejection?
ভিডিও লিংকঃ
https://youtube.com/shorts/06rdamov_es?si=l2aSc0PeBp1-tkeT
ULM Bangla ইউটিউব চ্যানেল লিংক
https://www.youtube.com/@ulmbangla/videos
Madhab Ranjan Sarkar Facebook profile link:
***

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন