আনন্দপুরে মোমো কারখানায় আগুনে পুড়ে মৃত ১৬, নিখোঁজ বহু কর্মী

 


গত রবিবার গভীর রাতে কলকাতার আনন্দপুরে ওয়াও মোমো কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও পর্যন্ত ১৬ জনের মৃত্যুর খবর সামনে এসেছে। তাঁদের মধ্যে ৩ জন সংস্থার কর্মী বলে জানাল ওয়াও মোমো কর্তৃপক্ষ। এক বিবৃতিতে নিহত ৩ কর্মীর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এককালীন ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে কোম্পানি।
তেল, গ্যাস এবং বিপুল পরিমাণ দাহ্য সামগ্রীর কারণে আগুন ভয়াবহ আকার নেয়। দমকল বাহিনী অগ্নিকাণ্ডের প্রায় ৩৫ ঘণ্টা পরেও গুদামের ভিতরের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারেনি। মঙ্গলবার বিকেল পর্যন্ত মৃতের সংখ্যা ছিল ১১। পরে আরও ৫ জনের মৃত্যু নিশ্চিত হওয়ায় সরকারি হিসেবে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬। জানা গিয়েছে চুরির ভয়ে কোম্পানি কর্তৃপক্ষ কারখানার বাইরের গেটে তালা লাগিয়ে দিয়েছিল। ফলে তারা প্রাণ বাঁচাতে সক্ষম হয়নি।



কি ভয়ানক পরিস্থিতি চলছে!
নিশ্চিত ১৩ জনের জন্য সহায়তার কোনো খবর আসেনি, অপরদিকে বহু কর্মী নিখোঁজ রয়েছে।
এইপ্রকার অগ্নিকাণ্ডের ঘটনা যদিও নতুন কিছু নয়। একাধিক মৃত্যুও যেন সয়ে গিয়েছে।



ভুক্তভোগী সকলে সাধারণ মানুষ। ফলে খবরের গুরুত্বও যৎসামান্য।
প্রশ্ন হচ্ছে একইপ্রকার ঘটনা বারংবার ঘটলে তা দুর্ঘটনার আওতায় পড়ে? নাকি এইসব আটকানো সম্ভব। এভাবেই চলবে নাকি সমাধান কিছু আছে?
মতামত জানাবেন।
ভাল লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।
***
Wow Momo Factory fire in Kolkata
Kolkata Anandapur Fire Incident
Wow Momo Compensation
***

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

রাষ্ট্র ব্যবস্থায় যে অধিকারগুলো জন্মগতভাবে থাকা জরুরী

কিউবার ভয়াবহ অর্থনৈতিক সংকটের কারণ কী?

ব্যবস্থাগত অসম্পূর্ণতা নাকি নেতৃত্বের ব্যর্থতা?