অবৈধ দখল উচ্ছেদ বনাম বেকারত্ব, সমস্যার স্থায়ী সমাধান কী?


 

সরকারি যায়গা পুরোপুরি সামাজিক উন্নয়ন ও পরিষেবার কাজে ব্যবহার হোক এবং অবৈধ দখল উচ্ছেদ হোক এতে কারোর সমস্যা থাকার কথা নয়। সরকারি পরিকাঠামো ও পরিষেবার স্থানগুলো পরিচ্ছন্ন হোক, আধুনিক হোক এতেও কারোর সমস্যা থাকার কথা নয়। কিন্তু এর বিপরীত দিকটি নিয়েও সরকারকে সিরিয়াস হওয়া উচিত। পূর্বতন সরকারগুলো ত্রুটিযুক্ত ছিল বলে পুনরায় নতুন সরকারও বেকারত্ব নির্মূল করবে না এমনটি হলে তফাৎ কিছু থাকবে না। সরকারি বিভাগে শূন্যপদ বেরোবে কিন্তু তা তো সীমিতই থাকবে, এই যৎসামান্য সুযোগের বাইরে বিপুল পরিমাণ প্রার্থী অবহেলিত থেকে যায়। সকলকে নিয়ে ভাবুক সরকার। সরকার চাইলে নিজস্ব বাজার তৈরি করতে পারে, সাপ্লাই চেন মজবুত করতে পারে, কৃষিপণ্যের উপরও বড় উৎপাদনশিল্প গড়তে পারে। এতে সহজ মূল্যে ক্রয়বিক্রয় সম্ভব হবে, স্থায়ী কাজের সুযোগ ঘটবে। এমন বহু বিভাগ আছে। বেসরকারি উদ্যোগ হয়তো আসবে, তবে সেখানে বাংলার প্রার্থীদের যেন প্রথম সুযোগ ঘটে, উচিত বেতন যেন সুনিশ্চিত হয়। সকলের যেন সরকারি-বেসরকারি কোনো না কোনো বিভাগে যথাযথ আয়ের স্থায়ী কাজ নিশ্চিত হয়। দখলকৃত ব্যবসাদাররাও অনেকে টাকা করেছে, বড়লোক হয়েছে, তাদের একটি অংশ অন্যত্র ব্যবসা গড়ে নিতে পারবে এতে কোনো সন্দেহ নেই। কিন্তু যাদের সেই অবস্থা নেই তাদেরকে এই মুহূর্তে দৈনন্দিন ব্যয়ের জন্য আর্থিক সহায়তা করা উচিত। যতদিন না স্থায়ী আয়ের কাজ নিশ্চিত হয়। পাশাপাশি সরকারকে কৃষি, উৎপাদনশিল্প, প্রশাসন, পরিষেবা সহ অন্যান্য বিভাগের পরিকাঠামো দ্রুত গড়ে তোলা উচিত এবং কর্মসংস্থানের ব্যবস্থাপনা করা উচিত। নারী-পুরুষ প্রতিটি কর্মক্ষম মানুষকে প্রশিক্ষণ করিয়ে জীবিকা প্রদান করা সম্ভব। প্ল্যানিং এর জন্য সরকারের কাছে দক্ষ কর্মী তো থাকার কথা। না থাকলে দ্রুত নিয়োগ করা উচিত। কৃষি, উৎপাদনশিল্প, প্রশাসন, পরিষেবা সহ প্রতিটি বিভাগে দক্ষ কর্মীদের দ্বারা প্ল্যানিং কমিশন গঠন করা উচিত।

সরকারের উদ্দেশ্য যদি সঠিক পথে থাকে তবে ধাপে ধাপে সামাজিক উন্নয়নের পাশাপাশি সকলের জীবন-জীবিকা সুনিশ্চিত করে আর্থিক বৈষম্যও কমিয়ে আনা সম্ভব।

প্রসঙ্গত বলে রাখি, ULM এর কাছে আর্থ-সামাজিক-রাজনৈতিক সমস্যার পূর্ণাঙ্গ পরিকল্পনা রয়েছে। ULM ব্যবস্থা সমাজতান্ত্রিক বা পুঁজি ব্যবস্থা নয়, সেখানে ভিন্ন নীতি রয়েছে। তবে তা এইমুহূর্তে সম্ভব নয়। কারণ সরকার ULM এর নয়। তা না হোক তারপরও চলমান সরকার চাইলে পুঁজির মিশ্র ব্যবস্থাতেও সকলের জন্য একটি সীমা পর্যন্ত সুখসুবিধা প্রদান করতে পারে। উপরে তাই বলার চেষ্টা করেছি। ULM এর পরিকল্পনা বৃহৎ, আধুনিক এবং সমৃদ্ধ নগরীয় ব্যবস্থা। কীভাবে সম্ভব এ বিষয়ে আমাদের কাছে ব্যবস্থাগত পরিকল্পনা রয়েছে। পুস্তক পড়তে পারেন। আলোচনায় আসতে পারেন। প্রশ্ন করতে পারেন।

ব্যবস্থাগত বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। কোনো সরকারি বিভাগ সহায়তা চাইলে স্বাগত।
***

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

রাষ্ট্র ব্যবস্থায় যে অধিকারগুলো জন্মগতভাবে থাকা জরুরী

কিউবার ভয়াবহ অর্থনৈতিক সংকটের কারণ কী?

ব্যবস্থাগত অসম্পূর্ণতা নাকি নেতৃত্বের ব্যর্থতা?