ঈশ্বর ও ধর্মের অস্তিত্ব নিয়ে বিভিন্ন মনীষীদের বক্তব্য

 


ঈশ্বর ও ধর্মের অস্তিত্ব অস্বীকার করে সারা বিশ্বের তথা ভারতবর্ষেরও নবজাগরণের বহু মনীষী, স্বাধীনতা সংগ্রামী, সাহিত্যিক, দার্শনিক, বিজ্ঞানীগণ বিভিন্ন সময় তাদের মুল্যবান বক্তব্য রেখেছেন, তাদের সেই বক্তব্য থেকে কিছু উদ্ধৃতি আকারে তুলে ধরা হল।


নিরীশ্বরবাদীরা শুধু নন,বহু উদারবাদী ও ঈশ্বর বিশ্বাসী মানুষদের কাছেও এই মণীষিরা শ্রদ্ধার্হ।

★"ঈশ্বর অসিদ্ধ, কারণ ঈশ্বরের অস্তিত্বের কোনো প্রমাণ নাই।"
-কপিল মুনী।

★ "মানুষই তার মতো করে ঈশ্বর সৃষ্টি করেছে।"
-ভলতেয়ার।

★ "ভয়ই পৃথিবীতে ঈশ্বরের সৃষ্টি করেছে।"
-পেট্টিনিয়াস।

★ "ধর্ম ও ঈশ্বর হল গরিবের প্রধান শত্রু।"
~ রাহুল সাংকীর্তায়ন।

★ "সমস্ত ধর্মই মিথ্যা, আদিম যুগের কুসংস্কার। বিশ্ব মানবতার এত বড় পরম শত্রু আর নেই।"
-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।

★ "ঈশ্বর বিশ্বাস ও প্রাত্যহিক প্রার্থনাকে আমি নিতান্ত স্বার্থপরতা ও নীচতার দৃষ্টান্ত বলে মনে করি।"
- শহীদ ভগৎ সিং।


"আমি ক্লাসে এত করিয়া ছাত্রদের পড়াইলাম, যে পৃথিবীর ছায়া চাঁদের উপরে পড়িয়া চন্দ্রগ্রহণ হয়। তাহারা তা পড়িল, লিখিল, নম্বর পাইল, পাস করিল। কিন্ত মজার ব্যাপার হইল যখন আবার সত্যি সত্যি চন্দ্রগ্রহণ হইল তখন চন্দ্রকে রাহু গ্রাস করিয়াছে বলিয়া তাহারা ঢোল, করতাল, শঙ্খ লইয়া রাস্তায় বাহির হইয়া পড়িল। ইহা এক আশ্চর্য ভারতবর্ষ।”
---- প্রখ্যাত বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র রায়।

★ "অন্ধবিশ্বাস একটা পবিত্রব্যাধি।"
-হেরাক্লিটাস।

★ "একটি পরমাণুর চেয়ে একটি কুসংস্কার ভাঙ্গা আরও কঠিন।"
-আইনস্টাইন।

★ "কোন যুক্তিবাদী মন ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করতে পারে না।"
-কবি শেলি।

★ "ঈশ্বরের অস্তিত্ব কেবল টাকায়। যদি মন্দির, মসজিদ, গির্জায় পয়সা দেওয়া বন্ধ হয়ে যায়, তাহলে ছ'মাসেই ঈশ্বর বিলুপ্ত হয়ে যাবে।"
-প্যারিয়ার।

★ "ঈশ্বর এক এমন পুতুল, যেটা অব্রাহ্মনদের ভয় খাওয়ানোর জন্য ও ব্রাহ্মণদের উপার্জনের জন্য কাল্পনিক ভাবে তৈরি করা হয়েছে!"
-জ্যোতিবা ফুলে।

★ "আমি ঈশ্বরকে ভয় করি না, কারণ ঈশ্বর কোথাও নেই। যাঁরা ঈশ্বর বিশ্বাসী তাদের আমি ভয় করি।"
-স্টিফেন হকিং।

★ "ধর্মের উদ্ভব হয়েছিল যখন প্রথম ঠগবাজ দেখা পেয়েছিল প্রথম নির্বোধের।"
‎ - মার্ক টোয়েন, আমেরিকান লেখক।

★ "সাধারণ মানুষের কাছে ধর্ম সত্য বলে বিবেচিত, জ্ঞানীর কাছে মিথ্যা, আর শাসকগোষ্ঠীর কাছে ফায়দা লুটবার হাতিয়ার।"
-সেনেকা।

★ "অনেক লোকের ভীতি আর গুটিকয়েক লোকের ধূর্ততার যোগফলে সৃষ্টি হয়েছে সকল ধর্মের।"
‎ - মাবি হেনরি বাইলে।


★ "ধর্ম হল চমৎকার সুরা যা সাধারন মানুষকে শান্ত রাখতে ব্যবহার হয়।"
-নেপোলিয়ান।

★ "ধর্ম আমাদের দাসত্বের বন্ধন দৃঢ় থেকে দৃঢ়তর করিয়াছে।"
-বেগম রোকেয়া।

★ "ধর্মীয় কুসংস্কারের গভীরতম উৎস হল দারিদ্রতা ও অজ্ঞতা; এগুলিকে আমাদের পরাস্ত করতে হবে।"
-লেনিন।

★ "মানবসভ্যতার অগ্রগতির ক্ষেত্রে ধর্ম একটি ক্ষতিকারক অন্তরায়। ধর্ম আসলে অদৃষ্ট পণ্য বিক্রয়ের মত একটি ব্যাপার।"
- বিল মার।

★ "যারা অন্ধকার ভয় পায়, তারাই বিভিন্ন ধর্মে বিশ্বাস করে। আমি অন্ধকারকে ভয় পাই না।"
-স্টিফেন হকিং।

★ "সকল ধর্মের আচার অনুষ্ঠান কুসংস্কার ছাড়া কিছুই নয়।"
-রামমোহন।

★ "মানুষ যখন ধর্ম থেকে মুক্ত হবে, তখন স্বাভাবিক জীবনযাপনের পক্ষে আরো অনুকূল পরিবেশ গড়ে উঠবে।"
-ফ্রয়েড।

★ "ধর্মের বিকারেই গ্রিস মরিয়াছে , ধর্মের বিকারেই রোম লুপ্ত হইয়াছে এবং আমাদের দুর্গতির কারণ ধর্মের মধ্যে ছাড়া আর কোথাও নাই।"
-রবীন্দ্রনাথ ঠাকুর।

★ "আমার জন্য ভগবান কিছুই না। ওঁটা মানুষের দুর্বলতার জন্য সৃষ্ট একটি শব্দ। বাইবেল আদরণীয় অবশ্যই তবে ওটা প্রাচীন গল্পের সংগ্ৰহ মাত্র। চাহে আপনি যতই যুক্তিপূর্ণ তর্ক প্রস্তুত করুন আমার সিদ্ধান্ত অবিচল।"
-এরিক কোটকাইণ্ড, জার্মানি।

★ "সমস্ত ধর্মই মিথ্যা, আদিম যুগের কুসংস্কার। বিশ্বমানবতার এত বড় পরম শত্রু আর নেই।" (পথের দাবী)।
-শরৎচন্দ্র চট্রোপাধ্যায়।

★ "মানুষের নৈতিকতা জন্য তো ধর্মের কোন দরকার নেই। দরকার মানবিকতা, সহমর্মিতা, শিক্ষা আর সামাজিকতার। মানুষ যদি পরকালের শাস্তির কথা ভেবে নৈতিক হয়, তবে সেই নৈতিকতার মধ্যে মহত্ত্ব কোথায় থাকে? "
‎ -আলবার্ট আইনস্টাইন।
★ "ধর্ম কারার প্রাচীরে বজ্র হানো। এ অভাগা দেশে জ্ঞানের আলো আনো।"
-রবীন্দ্রনাথ ঠাকুর।

★ "ধর্ম যে কি তাহা মানুষের জ্ঞানের অতীত এবং বর্তমান অবস্থায় ইহা জানিবার কোনও প্রয়োজন নাই।"
-বিদ্যাসাগর।

(সংগৃহীত)




মতামতে স্বাগত; ভাল লাগলে কমেন্ট, শেয়ার করতে পারেন।

***

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

রাষ্ট্র ব্যবস্থায় যে অধিকারগুলো জন্মগতভাবে থাকা জরুরী

কিউবার ভয়াবহ অর্থনৈতিক সংকটের কারণ কী?

ব্যবস্থাগত অসম্পূর্ণতা নাকি নেতৃত্বের ব্যর্থতা?