ভেনেজুয়েলার বিপর্যস্ত পরিস্থিতির কারণ কী?

 


ভেনেজুয়েলা বিশ্বের বৃহত্তম তেলের ভাণ্ডার থাকা সত্ত্বেও বছরের পর বছর ধরে অব্যবস্থাপনা এবং দুর্নীতির কারণে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত। ২০২৬ সালের পূর্বাভাস বলছে দেশটিতে মুদ্রাস্ফীতির হার ২০০% থেকে ৬০০% পর্যন্ত পৌঁছাতে পারে। নিত্যপণ্যের আকাশচুম্বী দামের কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা অসহনীয় হয়ে পড়েছে। এই অস্থিরতা এবং অস্থিতিশীলতার ফলে অনেক ভেনেজুয়েলাবাসী মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে।

ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো মোরোস ও তার স্ত্রীকে আটক করে মার্কিন যুদ্ধজাহাজে করে নিউ ইয়র্কে নিয়ে আসা হচ্ছে। ভেনেজুয়েলায় ক্ষমতার শান্তিপূর্ণ রদবদল না হওয়া পর্যন্ত আমরাই দেশটি চালাবো," বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বর্তমানে যারা রয়েছে, তাদের সরিয়ে দিয়ে ভেনেজুয়েলা পরিচালনা করার জন্য লোকজন মনোনীত করার কাজ চলছে বলে তিনি জানান।

বিশ্বব্যাপী পুঁজিকেন্দ্রিক ব্যবসা বিদ্যমান। পুঁজি ব্যবস্থায় রাষ্ট্র হোক কিংবা ব্যক্তি অধিক মুনাফা, শোষণ, দখল চলবে এটিই স্বাভাবিক। দুর্বল ব্যক্তি কিংবা দুর্বল পরিবারের সাথেও এমনটি হয়ে থাকে। আগ্রাসন থেকে মুক্ত হতে রাষ্ট্রের মজবুত আর্থ-সামাজিক-রাজনৈতিক পলিসির পাশাপাশি অভ্যন্তরীণ উন্নয়ন আবশ্যক। নেতৃত্ববর্গ এতে ব্যর্থ হলে যা হবার তাই একে একে একাধিক রাষ্ট্রে হয়ে চলেছে।

একটি সমৃদ্ধশালী-শক্তিশালী রাষ্ট্র নির্মাণে কী প্রকার আর্থ-সামাজিক-রাজনৈতিক পলিসি জরুরী মতামত জানাতে পারেন?




***

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

রাষ্ট্র ব্যবস্থায় যে অধিকারগুলো জন্মগতভাবে থাকা জরুরী

কিউবার ভয়াবহ অর্থনৈতিক সংকটের কারণ কী?

ব্যবস্থাগত অসম্পূর্ণতা নাকি নেতৃত্বের ব্যর্থতা?